# সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে অনিয়মের দৃশ্য | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-upjela-swasthz-kmplekse-dudker-ovizane-oniymer-drrisz-dailyfulki](https://dailyfulki.com/article/savar-upjela-swasthz-kmplekse-dudker-ovizane-oniymer-drrisz-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3983.md](https://dailyfulki.com/news/3983.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : নানা অনিয়মের অভিযোগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক আরিফ আহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপসহকারী পরিচালক বিলকিস বানু ও কনস্টেবল সোহেল রানা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক আরিফ আহম্মদ বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণের টাকা আদায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতিসহ নানা অভিযোগ। আমরা সিভিলে মোটামুটি সবকিছু দেখেছি। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি।

এছাড়া আরও দুই একজন কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিজির সঙ্গে মিটিংয়ে আছেন। এছাড়া ওষুধ বিতরণ ও টিকিট নেওয়ার বিষয়ে কোনো ব্যত্যয় আমরা পাইনি। 

তবে সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছে, এখানকার টয়লেটসহ সব জায়গা ব্যাপক অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। এসব বিষয়গুলো নিয়েই আমরা রিপোর্ট জমা দেবো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
