# বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করলো বিসিবি | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-06
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bipieler-pannc-frzancaijir-nam-cuurant-krlo-bisibi-dailyfulki](https://dailyfulki.com/article/bipieler-pannc-frzancaijir-nam-cuurant-krlo-bisibi-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3955.md](https://dailyfulki.com/news/3955.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বদলের ঘটনা নতুন নয়। প্রায় প্রতি বছরই মালিকপক্ষ বদলায়, নামও বদলায়। যা নিয়ে হয়েছে প্রচুর সমালোচনা। এবারের বিপিএলে দলগুলোর নাম ঠিক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি)।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল। কোন দলের মালিকানায় কারা, তা দুই দিন আগেই জানিয়েছিল বিসিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়েছে।

পাঁচ দলের মধ্যে তিন কোম্পানি প্রথমবারের মতো দল নিচ্ছে বিপিএলে। পুরাতন ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে দুই দল। যেখানে রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। এ ছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস।

আগামী ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিকভাবে ৫টি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
