# স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলোই ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-06
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/skul-klejer-sisi-kzameraguloi-votkendre-bzbhar-krte-cay-isi-dailyfulki](https://dailyfulki.com/article/skul-klejer-sisi-kzameraguloi-votkendre-bzbhar-krte-cay-isi-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3948.md](https://dailyfulki.com/news/3948.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্কুল-কলেজের বিদ্যমান সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এ সংক্রান্ত নির্দেশনা থেকে বিষয়টি জানা গেছে।

মাঠ কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিসি ক্যামেরা রয়েছে এমন

ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করে হার্ডকপি ও নিকস ফন্টে সফট কপি নির্দিষ্ট ছক মোতাবেক আগামী ১২ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
