# ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ২৭৩ পুলিশ কর্মকর্তা | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-04
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/inspektr-pde-pdonnti-pelen-273-pulis-krmkrta-dailyfulki](https://dailyfulki.com/article/inspektr-pde-pdonnti-pelen-273-pulis-krmkrta-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3918.md](https://dailyfulki.com/news/3918.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের ২৭৩ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপন বলা হয়, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ পদোন্নতি জনস্বার্থে জারি করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
