# আশুলিয়ায় শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-sreelngkan-nagriker-las-uddhar-dailyfulki](https://dailyfulki.com/article/asuliyay-sreelngkan-nagriker-las-uddhar-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3884.md](https://dailyfulki.com/news/3884.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া থেকে এক শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিকরণ (ডিইপিজেডের) এলাকায় তালিশমান বিডি লিমিটেড গার্মেন্টস সেকশনে কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শ্রীলংকার এ নাগরিকের বাসা সেখানকার রাজধানী কাঠমান্ডুতে। 

পুলিশ জানায়, বুধবার বিকেলে নিহতের বন্ধু ও কয়েক সহকর্মী হাপুরাচিগেকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করলে তাদের সন্দেহ হয়। পরে তারা ফ্লাটে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিজের ভাড়া করা এ ফ্লাটে এ ব্যক্তির সাথে আরও কয়েকজন থাকতেন। কি কারণে হাপুরাচিগে আত্মহত্যা করেছে তারা সে বিষয়ে কিছুই জানেন না। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
