# সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষ আগুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামী ১২৫০ জন | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dzafodil-oo-siti-iunivarsitir-sngghrsh-aguner-ghtnay-paltapalti-mamla-asamee-1250-jn-dailyfulki](https://dailyfulki.com/article/savare-dzafodil-oo-siti-iunivarsitir-sngghrsh-aguner-ghtnay-paltapalti-mamla-asamee-1250-jn-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3883.md](https://dailyfulki.com/news/3883.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :  সাভারে বিরুলিয়া ইউনিয়নের খাগানে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষ,আগুন, হামলা, ভাঙচুর ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বুধবার (২৯ অক্টোবর) সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলা দুইটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি সকালে দুই বিশ্ববিদ্যালয় ২জন কর্মকর্তারা পৃথকভাবে মামলা দায়ের করেন। 

বিষয়টি বিকেলে নিশ্চিত করেন সাভার মডেল থানার (ওসি) অপারেশান মোঃ হেলাল উদ্দিন। তিনি  কে জানান-উভয় বিশ্ববিদ্যালয় সকালে পৃথকভাবে মামলা দুইটি দায়ের করেন। আমরা তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুথু ফেললে তা ড্যাফোডিল ইন্টার.ইউনিভার্সিটির এক ছাত্রের গায়ে লাগে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। 

এক পর্যায়ে রাত ৯ টার দিকে দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হোস্টেলে  সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন এবং উভয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তা মিমাংস করেন। 

পরবর্তীতে রাত ১২টার দিকে  উত্তেজিত ড্যাফোডিলের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত কে উপেক্ষা করে সিটি ইউনিভার্সিটিতে রাত ১২টার দিকে  বিপুল সংখ্যক শিক্ষার্থী একত্রিত হয়ে সিটি ইউনির্ভাসিটির গেটে গিয়ে গেট বন্ধ পেয়ে ভাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৬টি ছাত্র পরিবহনের বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার,মোটর সাইকেলসহ বিভিন্ন পর্যায়ের ১৬টি যানবাহনে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। ড্যাফডিলের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এ সময়  সিটি ইউনিভার্সিটির ভিসি অফিস,রেজিষ্টার অফিস,প্রোভিসি অফিস,একাডেমিক ভবণসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুর আগুন ধরিয়ে দেয়। এতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষের সময় শতাধিক শিক্ষার্থী আহত হয়।  এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল 

ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যা¤পাসে আটকে রাখলে পরবর্তীতে মিমাংসার মাধ্যমে গত সোমবার ড্যাফোডিল কর্তৃপক্ষের নিকট সিটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হস্তান্তর করেন। পরবর্তীতে মঙ্গলবার (২৮অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে তাদের শিক্ষার্থীদের জিম্মি ও আহত করার অভিযোগ করেন সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে।
 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মামলা ঃ 
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বুধবার (২৯ অক্টোবর) সকালে (মামলা নং-১০৭/৮৪৩) করেন। মামলার এজহারে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামী করা হয়। এজহারে বলা হয় হামলার পর সিটি ইউনিভার্সিটির একটি গোষ্ঠী ড্যাফোডিলের ১১জন ছাত্রকে জিম্মি করে সারারাত আটক রেখে অস্ত্রের মুখে জোরপূর্বক বক্তব্য আদায়,অমানসিক নির্যাতন,মারধর এবং মনস্তাত্তিক ভয় দেখিয়ে অসত্য বিভান্তিকর বক্তব্য দিতে সিটি ইউনিভার্সিটি বাদ্য করেন। মামলাটি করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আফতাব উদ্দীন আহমেদ খান। মামলার বাদী  কে ২৫০ জনকে অজ্ঞাত আসামী করার মামলা সত্যতা নিশ্চিত করেন। 
 

সিটি ইউনিভার্সিটির মামলা ঃ 
সিটি ইউনিভার্সিটি বুধবার (২৯অক্টোবর) ফাহাদসহ অজ্ঞাতনামা এক হাজার (১,০০০) এর অধীক ড্যাফোডিলের ছাত্র কে আসামী করে সিটি ইউনিভার্সিটির রেজিষ্ট্রার মীর আকতার হোসেন বাদী সাভার মডেল থানায় একটি মামলা করেন।  সিটি ইউনিভার্সিটির মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার (এসআই) মোঃ শহিদুজ্জামান জানান- তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
