# সাভারে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-heroinsh-dui-madk-karbari-atk-dailyfulki](https://dailyfulki.com/article/savare-heroinsh-dui-madk-karbari-atk-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3861.md](https://dailyfulki.com/news/3861.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টারদিকে সাভার মডেল থানাধীন সাভার নামাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-বগুড়া জেলার আদমদীঘি থানার শান্তার হাট চা বাগান এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মোঃ সাজু (৩৫) ও সাভার নামাবাজার মধ্যপাড়া এলাকার মৃত আলাউদ্দিন ফকিরের ছেলে আনোয়ার পারভেজ (৪০)। সাজু বর্তমানে সাভার দক্ষিণ নামাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার নামাবাজার এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে হেরোইনসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
