# সাভারে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-zubdler-brnadhz-rzali-onushthit-dailyfulki](https://dailyfulki.com/article/savare-zubdler-brnadhz-rzali-onushthit-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3860.md](https://dailyfulki.com/news/3860.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাভার পৌর যুবদলের নেতা সুরুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী। তারা ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় স্লোগানে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের আন্দোলনে যুবদল সব সময় সামনের সারিতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা সুরুজ্জামান বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা তরুণ প্রজন্মকে সংগঠিত করে দেশের স্বার্থে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, বর্তমান দমন-নিপীড়নের রাজনীতির মধ্যেও যুবদল দেশের তরুণ সমাজকে জাগ্রত করতে কাজ করছে। আমরা বিশ্বাস করি—ন্যায়, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।”

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী।

অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি উদ্যাপন করেন সাভার পৌর যুবদলের নেতাকর্মীরা

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
