# উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল শুরু| dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-27
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/uttra-mtijhil-ruter-metrorel-clacl-suru-dailyfulki](https://dailyfulki.com/article/uttra-mtijhil-ruter-metrorel-clacl-suru-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3840.md](https://dailyfulki.com/news/3840.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাময়িক বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু হচ্ছে। সোমবার (২৭ অক্টোবর) মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ১১টা থেকে নিরবচ্ছিন্নভাবে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম। এর পরেই বন্ধ ছিলো এই রুটের মেট্রো চলাচল।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
