# সহকারী উপজেলা-থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-27
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/shkaree-upjela-thana-ilekshn-ofisars-ozasosizesner-puurnango-kmiti-gthn-dailyfulki](https://dailyfulki.com/article/shkaree-upjela-thana-ilekshn-ofisars-ozasosizesner-puurnango-kmiti-gthn-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3838.md](https://dailyfulki.com/news/3838.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে সহকারী উপজেলা ও থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত এক জরুরি সভায় সহকারী উপজেলা বা থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন নামে ৫১ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

উপজেলা বা থানা বা সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সর্বসম্মতিক্রমে গাজীপুর সদর, গাজীপুরের সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলমকে কমিটির সভাপতি এবং কালীগঞ্জ, গাজীপুরের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফ আল রায়হানকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
