# বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসতে দেব না : সালাউদ্দিন বাবু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bangladese-ar-kono-swoiracar-aste-deb-na-salauddin-babu](https://dailyfulki.com/article/bangladese-ar-kono-swoiracar-aste-deb-na-salauddin-babu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/382.md](https://dailyfulki.com/news/382.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকারকে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সাভারে শহীদ নাফিসা, শহীদ মারুফ, শহীদ শ্রাবণ গাজী এবং শহীদ মুন্না চত্ত্বরের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “জুলাই-আগস্টে গুলিতে নিহত সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার করা হবে।”

অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির স্থানীয় ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদদের আত্মার কামনা করে দোয়া করেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
