# নিষেধাজ্ঞা শেষ, আজ থেকে বাজারে মিলবে ইলিশ|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nishedhajnga-sesh-aj-theke-bajare-milbe-ilisdailyfulki](https://dailyfulki.com/article/nishedhajnga-sesh-aj-theke-bajare-milbe-ilisdailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3812.md](https://dailyfulki.com/news/3812.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা গতকাল শনিবার মধ্যরাতে (রাত ১২টায়) শেষ হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা গতকাল শনিবার মধ্যরাতে (রাত ১২টায়) শেষ হয়েছে। 

এর আগে গত ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এবার আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন মা-ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মত্স্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়। প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুটি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়।

বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পায়। এর ফলে ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ পরিবারে যুক্ত হয়। এই ডিম থেকে উত্পন্ন রেণু বা পোনা (জাটকা) ভবিষ্যতে পরিপক্ব ইলিশে পরিণত হবে। মত্স্য বিভাগ  সূত্র জানিয়েছে, এবার ইলিশ ধরা বন্ধের সময় কঠোরভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। ফলে ইলিশ উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
