# সিংগাইর থানার কোয়ার্টারে ৬ গোখরো সাপ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-14
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgair-thanar-koyartare-6-gokhro-sap](https://dailyfulki.com/article/singgair-thanar-koyartare-6-gokhro-sap)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/381.md](https://dailyfulki.com/news/381.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার আবাসিক কোয়ার্টার থেকে ৬টি খৈয়া গোখরো সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। সাপগুলো নিরাপদে সংরক্ষণের জন্য নির্ধারিত স্থানে পাঠানো হয়েছে।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিফিকোলজি স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া সাপগুলো উদ্ধার করেন। এ সময় তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের সদস্য ফয়সাল কবির ও মাহফুজুর রহমান।

উদ্ধারকারী টিম জানায়, বিষধর এ সাপগুলো প্রাকৃতিকভাবে আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও পরিবেশ ও জীববৈচিত্্র্্য রক্ষায় সাপগুলো জীবিত উদ্ধার করাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ধারণা থানার আশপাশে আরও সাপ থাকতে পারে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
