# নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, আটক ১|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacn-kmisner-samne-kktel-bisforn-atk-1dailyfulki](https://dailyfulki.com/article/nirwacn-kmisner-samne-kktel-bisforn-atk-1dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3809.md](https://dailyfulki.com/news/3809.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, “কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। যার ফলে বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।”

প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় না জানালেও তার কাছ থেকে সংশ্লিষ্ট ‘আরও অনেকের’ নাম-পরিচয় পাওয়া গেছে বলে ভাষ্য পুলিশ কর্মকর্তা ইবনে মিজানের।

তিনি বলেন, “তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পেয়েছি। আমরা আশা করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই।

“আমার বিষয়টি কঠোরভাবে দেখছি, কতিপয় দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছি।”

আটক যুবকের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আরও ‘যাচাই-বাছাইয়ের’ প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন উপকমিশনার মিজান।

তিনি বলেন, “এখানে পুলিশ মোতায়েন রয়েছে, এ এলাকায় টহল টিম টিম জোরদার করা হয়েছে রয়েছে।”

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “আমাদের অফিসে ককটেল নিক্ষেপ করে পালানো সময় আমাদের আনসার-পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
