# তুরাগে আ.লীগের ঝটিকা মিছিলে ডামি রাইফেল, গ্রেপ্তার ১|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-25
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/turage-aleeger-jhtika-michile-dami-raifel-greptar-1dailyfulki](https://dailyfulki.com/article/turage-aleeger-jhtika-michile-dami-raifel-greptar-1dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3804.md](https://dailyfulki.com/news/3804.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ডামি রাইফেল নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তুরাগ থানায় মামলা হয়েছে।

পুলিশের দাবি, তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা শুক্রবার অবৈধ অস্ত্র নিয়ে ঝটিকা মিছিল করে। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের। তুরাগ থানা পুলিশ অভিযানে গেলে টের পেয়ে তারা পালিয়ে যায়।

পরবর্তী সময় স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে মিছিলে অস্ত্র বহনকারী মুজাহিদুলকে শনাক্ত করে পুলিশ। পরে ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ডামি রাইফেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
