# সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮১২| dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-25
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saradese-puliser-ovizane-greftar-1812-dailyfulki](https://dailyfulki.com/article/saradese-puliser-ovizane-greftar-1812-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3796.md](https://dailyfulki.com/news/3796.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

এআইজি শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৮১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৫ জন।

অভিযানিক কার্যক্রমে এয়ারগান দুটি, রাইফেল স্কোপ একটি, গুলি ১০ রাউন্ড, কার্তুজ ২ রাউন্ড, চাপাতি একটি, রামদা একটি উদ্ধার করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
