# মানবতাবিরোধী অপরাধ, হাসিনা-কামালের মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-23
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manbtabirodhee-opradh-hasina-kamaler-mamlar-rayer-din-dharz-hbe-13-nvembr](https://dailyfulki.com/article/manbtabirodhee-opradh-hasina-kamaler-mamlar-rayer-din-dharz-hbe-13-nvembr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3755.md](https://dailyfulki.com/news/3755.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন।

এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।  

বহুল আলোচিত এই মামলাটির রায়ের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এই রায়ের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহলসহ সাধারণ জনগণ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
