# রুই কাসুন্দির রেসিপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-14
- **বিভাগ (Category)**: রান্নাঘর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rui-kasundir-resipi](https://dailyfulki.com/article/rui-kasundir-resipi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/375.md](https://dailyfulki.com/news/375.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**উপকরণ:** মাছ ৫–৬ টুকরা, হলুদগুঁড়া সিকি চা–চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা–চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, শর্ষের তেল সিকি কাপ, কাসুন্দি ৩ টেবিল চামচ, নারকেলের দুধ সিকি কাপ।

**প্রণালি:** মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ মাখিয়ে রাখুন। এরপর চুলায় প্যান দিন। গরম হলে তেল দিয়ে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজকুচি দিন। পেঁয়াজকুচি একটু নরম হলে কাসুন্দি, নারকেলের দুধ ও কাঁচা মরিচ ছাড়া অন্য সব উপকরণ দিয়ে একটু কষিয়ে নিন। ভেজে রাখা মাছ দিয়ে নেড়েচেড়ে কাসুন্দি, নারকেলের দুধ ও সামান্য পানি দিন। ঝোলটা একটু টেনে এলে কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে গরম–গরম পরিবেশন করুন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
