# শুক্র ও শনিবার চালু থাকবে ঢাকা কাস্টমসের কার্যক্রম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-22
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sukr-oo-snibar-calu-thakbe-dhaka-kastmser-karzkrm](https://dailyfulki.com/article/sukr-oo-snibar-calu-thakbe-dhaka-kastmser-karzkrm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3741.md](https://dailyfulki.com/news/3741.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী ২৪-২৫ অক্টোবর (শুক্র-শনিবার) ঢাকা কাস্টমস ও এর এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রম চালু থাকবে।

বুধবার (২২ অক্টোবর) জয়েন্ট কমিশনার কাস্টমস সুমন দাশের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কাস্টমস হাউস, ঢাকার শুদ্ধায়ন টিমসমূহ ও এর অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দুর্যোগ পরবর্তী অর্ন্তবর্তীকালীন সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী ২৪-২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) অফিস খোলা থাকবে।

এই নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা/কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
