# প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার চাল আমদানি করবে সরকার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pray-sare-400-koti-takar-cal-amdani-krbe-srkar](https://dailyfulki.com/article/pray-sare-400-koti-takar-cal-amdani-krbe-srkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3736.md](https://dailyfulki.com/news/3736.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাত এবং মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ও জিটুজি ভিত্তিতে এ চাল আমদানি করা হবে।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

চাল আমদানির প্রস্তাবনায় ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সংযুক্ত আরব আমিরাতের মেসার্স ক্রেডেন্টওয়ান এফজেডসিও থেকে এ চাল আনতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা।

প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৫৫ দশমিক ৯৯ মার্কিন ডলার।
এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মায়ানমারের সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

মায়ানমার রাইস ফেডারেশন থেকে এ চাল আনতে ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
