# সাভারে ৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-50-litar-colai-mdsh-karbari-greptar](https://dailyfulki.com/article/savare-50-litar-colai-mdsh-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3692.md](https://dailyfulki.com/news/3692.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কালু মিয়া ওরফে রাশেদুল (২১) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আঙ্গারোড এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুশুরীখোলা এলাকায় কতিপয় মাদক কারবারি চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঁঞ্চাশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
