# শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন আশুলিয়ায়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/siksharthee-dhrshner-prtibade-manbbndhn-asuliyay](https://dailyfulki.com/article/siksharthee-dhrshner-prtibade-manbbndhn-asuliyay)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3691.md](https://dailyfulki.com/news/3691.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : সাভারে বিশ্ববিদ্যালযয়ের ছাত্রী, গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী৷ 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে আশুলিয়ার জিরানী বাজারস্থ বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় দুই তরুণ সমাজকর্মী মিলন আহম্মেদ জয় ও আবু হোসাইন সবুজ।

মানববন্ধনটি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 
‘আমার বোনের নিরাপত্তা চাই, ধর্ষণের বিচার চাই, কালবিলম্ব নয়, নিরাপদ সমাজ গড়ি, নারী-পুরুষ সমান করি, ধর্ষকের ফাঁসি চাই।’ শ্লোগান সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে দাড়ায় শিক্ষার্থীরা। 

মানববন্ধনে এসময় জিরানী এলাকার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
