# ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/4-hajar-eesai-niyoger-prjngapn-jari](https://dailyfulki.com/article/4-hajar-eesai-niyoger-prjngapn-jari)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3689.md](https://dailyfulki.com/news/3689.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোটার : পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে ৪ হাজার জনকে নিয়োগ দেবে সরকার।

সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।

এদিন প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।

এছাড়া শর্তে জানানো হয়েছে, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এ কার্যালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ সৃষ্টি হবে। ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য।

এ ব্যাপারে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত সব শর্তাবলি যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
