# স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/streesh-sangbadik-suvash-singher-destzage-nishedhajnga](https://dailyfulki.com/article/streesh-sangbadik-suvash-singher-destzage-nishedhajnga)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3688.md](https://dailyfulki.com/news/3688.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, সুভাষ চন্দ্র সিংহের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে সে অর্থ তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে আনাপূর্বক বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সুভাষ চন্দ্র সিংহ ও তার স্ত্রী মমতা হেনা লাভলী দেশত্যাগ করার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে তাদের লন্ডারিংকৃত অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমন রহিতকরণের নিষেধাজ্ঞা অতীব জরুরি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
