# ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/2026-saler-hj-karzkrme-ongs-nite-ejensigulor-kache-abedn-ahwan](https://dailyfulki.com/article/2026-saler-hj-karzkrme-ongs-nite-ejensigulor-kache-abedn-ahwan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/366.md](https://dailyfulki.com/news/366.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৪ জুলাই) হজ এজেন্সিগুলোর স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

 

এতে বলা হয়, ২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য সৌদি সরকার ইতোমধ্যে রোডম্যাপ/টাইম লাইন প্রকাশ করেছে। সে পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদিত যেসব হজ এজেন্সি ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেসব হজ এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকদের কাছ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তুতকৃত নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
