# আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-19
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-iyabash-dui-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/asuliyay-iyabash-dui-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3654.md](https://dailyfulki.com/news/3654.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, পাবনা জেলার ভেড়া থানার সোনাবদ্ধা এলাকার টোকেন বেপারীর ছেলে মিলন (৪৮) ও বগুড়া জেলার মারিয়া কান্দি থানার জোড় গাদা এলাকার টুকু ফকিরের ছেলে রনি (১৮)।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় কর্তৃপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
