# ফুসফুস হবে সবল, জেনে নিন করণীয়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-14
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fusfus-hbe-sbl-jene-nin-krneey](https://dailyfulki.com/article/fusfus-hbe-sbl-jene-nin-krneey)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/363.md](https://dailyfulki.com/news/363.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। এটি শ্বাস নিতে কাজ।

 

আমাদের সুস্থ থাকতে প্রয়োজন ফুসফুস ঠিকভাবে কাজ করা। ধোঁয়া ও ধুলার জন্য আমাদের ফুসফুসে প্রদাহ হতে পারে। এতে করে ধীরে ধীরে ফুসফুসের কোষগুলো অকেজো হতে থাকে। ফলে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হয়।

**ফুসফুস ভালো রাখতে যা করতে হবে: **

•    নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন 

•    নিশ্বাসের ব্যায়াম করলে উপকার পাওয়া যায় 

•    চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে হবে 

•    ধোঁয়া, ধুলো যথাসম্ভব এড়িয়ে চলুন। প্রয়োজনে মাস্ক পরে নিন 

•    ধূমপান ছাড়তে হবে আর অন্য কেউ ধূমপান করার সময়ও কাছে থাকা যাবে না

•    মশার ওষুধ স্প্রে করার পর সেই ধোঁয়া থেকে দূরে থাকুন

•    ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান৷ সঙ্গে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার।  যেমন- টাটকা শাক ও ফল।  

দীর্ঘদিন শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নিন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
