# ৪৮তম বিসিএসে স্বাস্থ্য পরীক্ষা ২১ অক্টোবর, প্রার্থী ২৮৬৯

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-18
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/48tm-bisiese-swasthz-preeksha-21-oktobr-prarthee-2869](https://dailyfulki.com/article/48tm-bisiese-swasthz-preeksha-21-oktobr-prarthee-2869)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3614.md](https://dailyfulki.com/news/3614.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ৪৮তম বিসিএসে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের আলোকে একসঙ্গে সংযুক্ত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে নির্বাচিত ২ হাজার ৮৬৯ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, আগামী ২১-২৩ অক্টোবর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে এ পরীক্ষা শুরু হবে। রাজধানীর নির্ধারিত ১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
