# জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-18
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-snde-ensipir-swakshr-na-krleoo-nirwacne-prvab-felbe-na-salahuddin](https://dailyfulki.com/article/julai-snde-ensipir-swakshr-na-krleoo-nirwacne-prvab-felbe-na-salahuddin)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3613.md](https://dailyfulki.com/news/3613.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি বড় কোনো ইস্যু নয়। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করছি, এনসিপিসহ অন্যান্য দলও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।’

এ সময় ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা ও সংযম বজায় রাখারও অনুরোধ করেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
