# লিভার ভালো রাখতে যা করতে পারেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-14
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/livar-valo-rakhte-za-krte-paren](https://dailyfulki.com/article/livar-valo-rakhte-za-krte-paren)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/361.md](https://dailyfulki.com/news/361.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আমাদের দেহের প্রতিটি অঙ্গই সমান গুরুত্বপূর্ণ। একটি যদি অন্যদের সঙ্গে তাল মিলিয়ে কাজ না করে, পুরো শরীরকেই তার মাসুল দিতে হয়।

 

আর কখনো কখনো সেই দায় চোকাতে গিয়ে জীবনটাই পড়ে যায় ঝুঁকিতে।  

 

আমাদের শীরের ভেতরে রয়েছে লিভার। শরীরটাকে ঠিক রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে লিভার। কিন্তু কীভাবে এটিকে সুস্থ রাখা যায় আমরা তার চিন্তাও করি না।

তবে যখন গিয়ে লিভারের খোঁজ পড়ে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনিয়ম করে আমরা লিভারের অনেকটাই ক্ষতি করে ফেলেছি। অথচ সময় থাকতে একটু সাবধান হলেই দীর্ঘদিন লিভার থাকবে কর্মক্ষম।  

**আসুন লিভারটা কীভাবে ভালো রাখা যায় একটু জেনে নিই: **

**খাদ্য তালিকায় রাখুন**
•    শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিয়ে লিভারকে সুস্থ রাখতে সকালে খালি পেটে কাঁচা রসুন বা কাঁচা হলুদ খান।
•    বিটা ক্যারোটিন সমৃদ্ধ গাজর রাখছেন তো প্রতিদিন? 
•    লিভারে থাকা সমস্ত অপ্রয়োজনীয় বস্তুকে বের করে তাকে বিভিন্ন রোগ থেকে বাঁচায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপেল 
•    জানেন তো, ক্যান্সারকে দূরে রাখার অন্যতম পানীয় গ্রিন টি 
•    দিনে অন্তত একটা লেবু খেতে পারেন
•    এছাড়া পালং শাক, ব্রকোলি এবং বাধাকপি জাতীয় সবজি রাখুন খাবার তালিকায়।  

**পাশাপাশি বাদ দিন **
•    চর্বি জাতীয় খাবার, রেড মিট, অতিরিক্ত লবণ ও চিনি।  

•    মদ্যপান, জাঙ্কফুড, ফাস্টফুড খেলেও লিভারের ক্ষতি হয়। লিভার ভালো রাখতে এগুলো থেকেও দূরে থাকুন।  

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
