# আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-senabahineer-ovizane-bipul-priman-deseey-ostr-uddhar-atk-5](https://dailyfulki.com/article/asuliyay-senabahineer-ovizane-bipul-priman-deseey-ostr-uddhar-atk-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3566.md](https://dailyfulki.com/news/3566.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার ভাদাইল এলাকার ইমন (২৩), একই এলাকার মোঃ রাহুল (২৩), মোঃ সাইরোয়ার (৩০) ও মোঃ সানোয়ার (৩৩) এবং ফরিদপুরের মোঃ বায়েজিদ (২২)।
সেনাবাহিনী জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে ১৭টি দেশীয় অস্ত্র ২টি টেজার ও অপরাধমূলক তথ্যসমৃদ্ধ ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, রাতে অস্ত্রসহ আটক পাঁচজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
