# ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নেননি ৪১ শতাংশ পরীক্ষার্থী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/49tm-bisesh-bisiese-ongs-nenni-41-stangs-preeksharthee](https://dailyfulki.com/article/49tm-bisesh-bisiese-ongs-nenni-41-stangs-preeksharthee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3535.md](https://dailyfulki.com/news/3535.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ​৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা ক্যাডার) প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। বিসিএসটিতে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী।

​মঙ্গলবার (১৪ অক্টোবর) পিএসসি সূত্রে এসব তথ্য জানা যায়।

​পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, লিখিত পরীক্ষার ফল এই সপ্তাহেই অথবা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এছাড়া, আগামী ২৬ অক্টোবর থেকে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে।

​উল্লেখ্য, গত ২১ জুলাই ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এটি সাধারণ শিক্ষা ক্যাডারের একটি বিশেষ বিসিএস। এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। গত ১০ অক্টোবর এই বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্যপদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম—এই ৩টি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
