# আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ameere-jamayater-sngoe-dhakasth-denis-rashtrduuter-soujnz-sakshatt](https://dailyfulki.com/article/ameere-jamayater-sngoe-dhakasth-denis-rashtrduuter-soujnz-sakshatt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3514.md](https://dailyfulki.com/news/3514.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনিশ রাষ্ট্রদূত মান্যবর ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল ৯টায় রাজধানী ঢাকার বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. অ্যান্ডার্স বি কার্লসেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মান্যবর রাষ্ট্রদূত আমীরে জামায়াতের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
