# শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় : নুর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sikshkra-mrzada-na-pele-atmmrzadasmpnn-unnt-jati-gthn-smvb-ny-nur](https://dailyfulki.com/article/sikshkra-mrzada-na-pele-atmmrzadasmpnn-unnt-jati-gthn-smvb-ny-nur)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3512.md](https://dailyfulki.com/news/3512.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান নুর।

প্রশ্ন রেখে পোস্টে নুর লিখেছেন, ‘শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেভাবে বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার। শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।’ 
উল্লেখ্য, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
