# মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/markin-duutabassh-kuutnoitik-elakar-niraptta-jordar](https://dailyfulki.com/article/markin-duutabassh-kuutnoitik-elakar-niraptta-jordar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3504.md](https://dailyfulki.com/news/3504.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস ও ডিপ্লোম্যাটিক জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াতের সদস্যসহ নিয়মিত পুলিশের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা বাড়ানো হয়।

গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মার্কিন দূতাবাসসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যা মাঝে মধ্যেই করা হয়। এটা নিয়মিত ডিউটির অংশ।

পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, মাঝেমধ্যে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাসের অনুরোধে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
