# ঢাকা মহানগর শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-mhangr-srmik-leeg-netash-greptar-5](https://dailyfulki.com/article/dhaka-mhangr-srmik-leeg-netash-greptar-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3477.md](https://dailyfulki.com/news/3477.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  তবে প্রাথমিকভাবে আসামিদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিস্তারিত জানানো হবে।  
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
