# আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহে সাইকেল শোভাযাত্রা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-13
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/atmhtza-prtirodhe-jhinaidhe-saikel-sovazatra](https://dailyfulki.com/article/atmhtza-prtirodhe-jhinaidhe-saikel-sovazatra)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3475.md](https://dailyfulki.com/news/3475.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ঝিনাইদহ সংবাদদাতা : আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে সাইকেল শোভাযাত্রা। স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা এ কর্মসূচি আয়োজন করে। গতকাল সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম এটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান এবং ডাকবাংলো পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
