# আশুলিয়ায় ৩টি মামলায় আসামী যুবলীগ নেতা গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-12
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-3ti-mamlay-asamee-zubleeg-neta-greptar](https://dailyfulki.com/article/asuliyay-3ti-mamlay-asamee-zubleeg-neta-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3469.md](https://dailyfulki.com/news/3469.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনকালে ছাত্র হত্যার ঘটনায় ৩টি মামলার আসামী যুবলীগ নেতা সাইদুল মোল্ল্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মাহবুব উল্লাহ সরকার বলেন, সকালে টঙ্গাবাড়ি এলাকা থেকে ছাত্র জনতা হত্যার তিনটি মামলার আসামী সাইদুল মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়া থানা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তাকে আদালতে প্রেরণ করা হয়। বিগত ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত সাইদুল মোল্ল্যা টঙ্গাবাড়ি এলাকার সিরাজ মাষ্টারের ছেলে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
