# আশুলিয়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-12
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-iyabash-tin-madk-karbari-atk](https://dailyfulki.com/article/asuliyay-iyabash-tin-madk-karbari-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3467.md](https://dailyfulki.com/news/3467.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান।
এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকার ১নং গলি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো, আশুলিয়ার থানার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মো. সোবহান মাতবরের ছেলে খোকন মিয়া (৩৭), আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকার ১নং গলির মো. আবুল বাশারের ছেলে ইব্রাহীম হোসেন তমাল (৩২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর মন্ডলপাড়া এলাকার মো. আবুবকর সিদ্দিকের ছেলে রাকিব হোসেন রিদয় (২৭)।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কুরগাঁও এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
