# তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-12
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tin-mntrnalyer-3-scibke-bdli](https://dailyfulki.com/article/tin-mntrnalyer-3-scibke-bdli)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3452.md](https://dailyfulki.com/news/3452.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) (সংযুক্ত) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

পৃথক আরও দুটি বিবৃতিতে বলা হয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া জাতীয় পরিকল্পনার ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
