# যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন ৫ লক্ষাধিক মানুষ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-12
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zuddhbirtir-pr-gaja-shre-firechen-5-lkshadhik-manush](https://dailyfulki.com/article/zuddhbirtir-pr-gaja-shre-firechen-5-lkshadhik-manush)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3435.md](https://dailyfulki.com/news/3435.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর  পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার জানান, ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে।

তিনি এএফপিকে বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।

যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে।

দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনিরা এখন ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন।
ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আর গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

যুদ্ধবিরতির আগে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও অভিযানে প্রায় ৭ লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
