# সাভারে টায়ার পুড়িয়ে ফার্ণেস অয়েল তৈরী, ৪টি কারখানাকে জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-11
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-tayar-puriye-farnes-oyel-toiree-4ti-karkhanake-jrimana](https://dailyfulki.com/article/savare-tayar-puriye-farnes-oyel-toiree-4ti-karkhanake-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3423.md](https://dailyfulki.com/news/3423.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানাকে নগদ ৪ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। 

শনিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রট  বলেন, দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চারটি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। যার ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ শনিবার অভিযান পরিচালনা করে চারটা কারখানা মালিককে নগদ চার লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় কারখানা চারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্রুত বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, সাভার উপজেলাকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড ঘোষণা করেছে তাই কোন অবৈধ ফ্যাক্টরি থাকা যাবে না। অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
