# মারজুক রাসেল এই দোকানের ‘বান্ধা কাস্টমার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-11
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/marjuk-rasel-ei-dokaner-bandha-kastmar](https://dailyfulki.com/article/marjuk-rasel-ei-dokaner-bandha-kastmar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3401.md](https://dailyfulki.com/news/3401.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কবি, গীতিকার ও অভিনেতা- মারজুক রাসেলের পরিচয় অনেকগুলো। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় দিয়ে আলোচনায় উঠে আসছেন বারবার। মারজুক অভিনীত ব্যাচেলর পয়েন্ট ধারবাহিকের পঞ্চম সিজন চলমান। এছাড়াও একক অভিনীত বেশককিছু নাটকেও কাজ করছেন।

তবে ইদানীং নিজের ফেসবুক পেইজে ছোট ছোট ভিডিও প্রকাশ করছেন। যেসব ভিডিওতে উঠে আসছে রম্যের সাথে হিউমার। কদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন মারজুক রাসেল। যেখানে দেখা যায় দোকানে মারজুক রাসেলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

আসলেই কি তাই? বিষয়টি তা নয়, যে বক্তব্য মারজুক প্রদান করবেন তাঁর ভিউজুয়ালাইজেশন সেটা।
ক্যাপশনে সংলাপ লেখা-

―❝ভাই, আপনার এই অবস্থা ক্যা?❞

―❝আমি এই দোকানের 'বান্ধা কাস্টমার'।❞

প্রচলিত কথাকে পর্দায় কেমন দেখায়, সেটাই অভিনয় করে দেখালেন তিনি। কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে রিয়েকশন পড়েছে প্রায় চার লাখ।

ভিডিওটি শেয়ার করেছেন প্রায় ৮ হাজার

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
