# ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ghushi-mere-bimaner-mnitr-vanglen-lndn-fert-zatree](https://dailyfulki.com/article/ghushi-mere-bimaner-mnitr-vanglen-lndn-fert-zatree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3353.md](https://dailyfulki.com/news/3353.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিলেট সংবাদদাতা : লন্ডন ফেরত এক যাত্রী ঘুষি মেরে ভেঙে ফেলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটগামী উড়োজাহাজের মনিটর। সিটের সামনের মনিটর ভাঙার অপরাধে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ওসমানী বিমানবন্দরে বিমানের (বিজি-২০১) ফ্লাইটটি অবতরণের পর মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করা হয়। পরে তাকে জরিমানা করা হয়।

জানা গেছে, লন্ডন থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রী উত্তেজিত হয়ে সিটের সামনের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে ওই যাত্রীকে জরিমানা করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ মনিটর ভাঙার অপরাধে এক যাত্রীকে আটক ও জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
