# একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত: ইসি মাছউদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ekidine-jateey-nirwacn-oo-gnvot-kra-ucit-isi-machud](https://dailyfulki.com/article/ekidine-jateey-nirwacn-oo-gnvot-kra-ucit-isi-machud)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3330.md](https://dailyfulki.com/news/3330.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ স্টাফ : অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ইসি আবদুর রহমানেল মাছউদ বলেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত। একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না।

ইসি বলেন, সংসদ নির্বাচনের সঙ্গে একসাথে হলে বড় ব্যয় সাশ্রয় হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে সম্ভব। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে। এতে আইনগত কোনো সমস্যা থাকার কথা নয়।

আবদুর রহমানেল মাছউদ আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে থাকবে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মত। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে, রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
