# নওগাঁর সাবেক এমপি ফারুক ঢাকায় গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/noogannr-sabek-empi-faruk-dhakaz-greftar](https://dailyfulki.com/article/noogannr-sabek-empi-faruk-dhakaz-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3321.md](https://dailyfulki.com/news/3321.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের মোট পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে বাকি আসামিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
