# দেশজুড়ে বৃষ্টি, ভিজছে রাজধানীও

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/desjure-brrishti-vijche-rajdhaneeoo](https://dailyfulki.com/article/desjure-brrishti-vijche-rajdhaneeoo)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3314.md](https://dailyfulki.com/news/3314.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ঢাকাসহ দেশের আট বিভাগে আজ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে।

ঢাকায় কোথাও হালকা কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবার কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে।

বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
