# ফার্মগেটে হলিক্রসের সামনে ককটেল বিস্ফোরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/farmgete-hlikrser-samne-kktel-bisforn](https://dailyfulki.com/article/farmgete-hlikrser-samne-kktel-bisforn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3312.md](https://dailyfulki.com/news/3312.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ফার্মগেটে হলিক্রস কলেজের গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ১০টার দিকে কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনাস্থলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে তেজগাঁও থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আছেন।

তেঁজগায় থানা পুলিশের এসআই মো. সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
