# শ্রমিকদের বেতন মালিকদেরই দিতে হবে: শ্রম উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srmikder-betn-malikderi-dite-hbe-srm-updeshta](https://dailyfulki.com/article/srmikder-betn-malikderi-dite-hbe-srm-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3286.md](https://dailyfulki.com/news/3286.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরকেই বেতন দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।  

উপদেষ্টা বলেন, শ্রম খাতের সংস্কারে সরকার কাজ করছে। শ্রম আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

এছাড়া সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, সংস্কার হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে। শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার সচেতন। তবে কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবে না বলেও নিশ্চিত করেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
