# শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sekh-hasinash-bivinn-bahineer-seersh-krmkrtader-biruddhe-proyana](https://dailyfulki.com/article/sekh-hasinash-bivinn-bahineer-seersh-krmkrtader-biruddhe-proyana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3280.md](https://dailyfulki.com/news/3280.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিগত আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সকল গুমের অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পরোয়ানা জারি করেন।

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। এ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিন গুমের অভিযোগে দুটি ফরমাল চার্জ দাখিল হয়েছে। একটিতে গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামেল ২০০৯-২০২৪ সাল পর্যন্ত এ সকল গুম সংঘটিত হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
